রিমান্ড শেষে ডিউক কারাগারে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিন দফায় আট দিনের রিমান্ড শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে কারাগারে পাঠানো হয়েছে
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গতকাল মঙ্গলবার ডিউককে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায়
এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো আলী হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন
গতকাল সাইফুল ইসলাম ডিউকের আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করে মামলা সম্পর্কে আলোচনা করার জন্য আবেদন জানান
আদালত পাঁচজন আইনজীবীকে দেখা এবং আসামির সঙ্গে ১৫ মিনিট আইনগত বিষয়ে কথা বলার সুযোগ দেন
উল্লেখ্য ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন ও লেফটেন্যান্ট কর্নেল চাকরিচ্যুত সাইফুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগে সিআইডি ডিউককে গ্রেপ্তার করে
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০১-০৬ ডিউক তাঁর একান্ত সচিব ছিলেন
চট্টগ্রাম ওয়াসায় অধস্তন পদে ঊর্ধ্বতন কর্মকর্তা
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো শফিউল্লাহ গতকাল মঙ্গলবার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন
এ পদে কোনো প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়নি
বরং চট্টগ্রাম ওয়াসার সদস্য প্রকৌশল তৌহিদুর রহমানকে নিম্নতম ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে
প্রবিধানমালা অনুযায়ী ওয়াসার তিন সদস্যের পরই প্রধান প্রকৌশলীর স্থান
জানা গেছে চট্টগ্রাম ওয়াসায় বর্তমানে তিনজন পূর্ণকালীন এবং একজন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন
প্রধান প্রকৌশলীর পদটি খালি হওয়ায় তাঁদের মধ্যে জ্যেষ্ঠ প্রকৌশলীর সে পদে পদোন্নতি হওয়ার কথা
কিন্তু ওয়াসায় এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি
কাল ওয়াসার বোর্ড সভা ডাকা হয়েছে বলে জানা গেছে
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন আপাতত এক সদস্যকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে
৩০ সেপ্টেম্বর ওয়াসার বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে
নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাটের আপিল
লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান বাট
চলতি মাসের গোড়ার দিকে বাটসহ দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
বাটের আপিলের খবর নিশ্চিত করে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত স্কাই স্পোর্টস নিউজকে আজ বুধবার বলেন গতকালই সালমান বাটের আপিল হাতে পেয়েছি আমরা
তবে তাঁর দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ এখনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেনি
এরপর লরগাত যোগ করেন বাটের আপিলের ওপর শুনানি হবে
অভিযুক্ত তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন
তাঁদেরকে সহায়তা দিয়ে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান
ক্রিকেটের সঙ্গে দুর্নীতি জড়িয়ে গেছে কি না প্রশ্নে হারুন লরগাত বলেন আমি এসবে বিশ্বাস করি না
আমার মনে হয় এখনো যথেষ্ট ভালো ও সত্যনিষ্ঠ ক্রিকেটার আছেন খারাপদের সংখ্যা খুবই অল্প
আর এ অল্পসংখ্যক ক্রিকেটারের ওপর নজর রাখছি আমরা
আইসিসির দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের
তার পরও আগামী মাসে অনুষ্ঠেয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিন ক্রিকেটারকেই তাঁদের নিজ নিজ দলে রাখা হয়েছে
—রয়টার্স
নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজে বোরকা না পরলে আসতে মানা বিষয়ক সুয়োমোটোর ওপর পরবর্তী শুনানি ৪ অক্টোবর হাজিরা থেকে অব্যাহতি পাননি অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল
ইউরোপে আল-কায়েদার সম্ভাব্য হামলার পরিকল্পনা ফাঁস
ইউরোপের কয়েকটি দেশে আল-কায়েদার বড় ধরনের সম্ভাব্য হামলার পরিকল্পনা উদঘাটন করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে আল-কায়েদা ব্রিটেন ফ্রান্স ও জার্মানির বিভিন্ন শহরে কমান্ডো কায়দায় হামলার ষড়যন্ত্র করছিল
খবর বিবিসি অনলাইনের
গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে আল-কায়েদা ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার মতো করে পশ্চিমা নাগরিকদের জিম্মি ও হত্যার পরিকল্পনা নিয়েছিল
পরিকল্পনাটি প্রাথমিক অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে
এ ঘটনায় ব্রিটেনে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি
এমনকি সেখানে বাড়তি সতর্কতামূলক কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি
ব্রিটেনের কর্মকর্তারা বলেছেন আপাতত নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই
তবে ফ্রান্স ও জার্মানিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে
সায়েদাবাদে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪ মৃতের সংখ্যা বাড়তে পারে
রাজধানীর সায়েদাবাদ রেলক্রসিংয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে  দুটি বাস ধাক্কা খেয়েছে
এতে ঘটনাস্থলেই চারজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার লে কর্নেল রফিকুল ইসলাম
আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
জানা গেছে আজ বিকেল পাঁচটার দিকে ওই রেলক্রসিংয়ে সিগন্যাল না মেনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ডেকার পরিবহনের একটি বাস ও মিরপুর থেকে যাত্রাবাড়ী রুটের বিকল্প পরিবহনের একটি বাস রেললাইনে উঠে যায়
তখন রাস্তায় যানজট থাকায় বাস দুটি এগোতে পারেনি
এ সময় ট্রেন এসে ডেকার পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়
এতে বাসটি গিয়ে বিকল্প পরিবহনের ওপর পড়ে
পরে দুটি বাসই পাশের ফলের দোকান রেলের গুমটি ঘর ও দাঁড়িয়ে থাকা কিছু রিকশার ওপর আছড়ে পড়ে
এতে বাসের যাত্রীরা তেমন হতাহত না হলেও আশপাশের লোকজন হতাহত হয়
ঘটনার পরপরই ট্রেনচালক পালিয়ে যান
পরে সোয়া ছয়টার দিকে ট্রেনটি চালু করা হয়
ঘটনার পর সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে
অর্থপাচার মামলায় তারেকের রিট খারিজ
অর্থপাচারের মামলা এবং অর্থপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট
আজ বুধবার বিকেলে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন
আদালতের এ রায়ের ফলে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা পরিচালনায় কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন
জানা গেছে ২০০৯ সালের ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে সেনানিবাস থানায় মামলা করে
গত ৫ জুলাই এর অভিযোগপত্র দাখিল করা হয়
এ মামলা এবং মুদ্রাপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট করা হয়
এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট আদালত রুল জারি করেন
রুলের ওপর গতকাল মঙ্গলবার শুনানি শেষ হয়
আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশীদ আলম এবং তারেক রহমানের পক্ষে রফিক-উল হক মাহবুব উদ্দিন ও আহসানুল করিম শুনানিতে অংশ নেন
মাহবুব উদ্দিন বলেন হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়ে রায় দিয়েছেন
রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর পর্যালোচনার করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে
পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে মুঠোফোনে হুমকি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দফায় মুঠোফোনে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে
হুমকি দেওয়ার বিষয়টি মন্ত্রী প্রথম আলোকে নিশ্চিত করেছেন
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী পিএস প্রথম আলোকে জানান গতকাল রাত ১০টার দিকে ০১৭৪৪৯২১১১৭ নম্বর থেকে মন্ত্রীর ব্যক্তিগত মুঠোফানে একটি কল আসে
ফোনের অপর প্রান্ত থেকে মন্ত্রীকে বলা হয় তুমি বড় বাড়াবাড়ি করছ
পরিণাম ভালো হবে না
আজ সকাল পৌনে ১০টার দিকে ওই নম্বর থেকেই মন্ত্রীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠানো হয়
তাতে বলা হয় তোমার বড় ক্ষতি হয়ে যাবে
সতর্ক হও
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আরও জানান খুদে বার্তা পাওয়ার পর তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন
তবে ওই ব্যক্তি তাঁর পরিচয় দিতে চাননি
নম্বর দিয়ে তাঁর খোঁজ করা হবে বলা হলে ওই ব্যক্তি তাঁকে বলেন সিমকার্ডটি তাঁর নামে রেজিস্ট্রেশন করা না
তাই তাঁকে খুঁজে পাওয়া যাবে না
এ ব্যাপারে মন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন একই নম্বর থেকে দুই দফা হুমকি দিয়ে ফোন ও এসএমএস করা হয়েছে
বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে
সংসদীয় কমিটির সুপারিশ
সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে শক্তিশালী নীতিমালা প্রণয়ন
সংবাদপত্রের সঠিক প্রচারসংখ্যা নির্ধারণের জন্য অডিট ব্যুরো সার্কুলেশনের জন্য একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি
আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক বৈঠকে সংবাদপত্রের প্রচারসংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়
ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর বর্তমান প্রচারসংখ্যার হিসাব সম্পর্কেও জানতে চেয়েছে কমিটি
সভায় জানানো হয় সারা দেশে ২৯০টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়
যার মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ৯৬টি
এ পত্রিকার সবগুলো যে মানসম্মত তা বলা যায় না
এসব পত্রিকার কারণে সাংবাদিকতার মানও খারাপ হয়ে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়
কমিটির সভাপতি ওবায়দুল কাদের সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বলেন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে একটি স্বচ্ছ নীতিমালা করতে বলা হয়েছে
দেখা গেছে অনেক সময় ব্যক্তিগত কিংবা দলীয় প্রভাব খাটিয়ে অনেকে পত্রিকা প্রকাশ করে— এটা দুঃখজনক
ওবায়দুল কাদের বলেন সরকারি টেলিভিশন বিটিভিতে যেসব চলচ্চিত্র প্রচার করা হয় তা নিয়েও অনিয়মের অভিযোগ এসেছে
কোন প্রযোজকের সিনেমা প্রচার করা হবে সেটা নিয়ে একটা সিন্ডিকেট এই বাণিজ্য করে
সভায় এ ব্যাপারে বিটিভিকে সতর্ক করে দেওয়া হয়েছে
সে সঙ্গে কারা এর সঙ্গে জড়িত সেটিও খতিয়ে দেখতে বিটিভির মহাপরিচালককে বলা হয়েছে
